আমাদের জনগণ এবং সার্বভৌমত্বকে অবশ্যই রক্ষা করবো: তাখতে রাভাঞ্চি
https://parstoday.ir/bn/news/iran-i157536-আমাদের_জনগণ_এবং_সার্বভৌমত্বকে_অবশ্যই_রক্ষা_করবো_তাখতে_রাভাঞ্চি
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখতে রাভাঞ্চি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করার ব্যাপারে মার্কিন দাবী প্রত্যাখ্যান করে বলেছেন, আমরা আমাদের জনগণ এবং সার্বভৌমত্বকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০২৬ ১২:১৭ Asia/Dhaka
  • রানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখতে রাভাঞ্চি
    রানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখতে রাভাঞ্চি

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখতে রাভাঞ্চি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করার ব্যাপারে মার্কিন দাবী প্রত্যাখ্যান করে বলেছেন, আমরা আমাদের জনগণ এবং সার্বভৌমত্বকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবো।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী একটি মার্কিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, শত্রুদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আমরা নিজেদের জনগণকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে তাই এর উপযুক্ত জবাব দেয়া ও প্রতিরক্ষা করা আমাদের অধিকার। শত্রুরা মনে করছে, স্বল্প সময়ে তারা লক্ষ্য অর্জন করতে পারবে কিন্তু তারা ভুল করছে।   

তিনি আরো বলেন, ইসরায়েল ও মার্কিন হামলায় আমাদের সাধারণ মানুষ হতাহত হচ্ছে এমনকি স্কুলের শিশুরাও রেহায় পাচ্ছে না। মিনাবে তাদের বর্বরোচিত হামলায় প্রায় ১৭০ জন শিশু নিহত হয়েছে। এমনকি তারা ইরানের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালেও হামলা করছে। #

পার্সটুডে/এম/আরএইচ/৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।