আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা আমাদের একমাত্র টার্গেট: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i157602-আমেরিকার_বিভিন্ন_সামরিক_ঘাঁটি_ও_স্থাপনা_আমাদের_একমাত্র_টার্গেট_আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী শতাব্দীর পর শতাব্দী ধরে ইরানের সাথে ভ্রাতৃপ্রতীম আরবদের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকার সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনার ওপর হামলা আমাদের একমাত্র টার্গেট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০২৬ ১০:৪৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শতাব্দীর পর শতাব্দী ধরে ইরানের সাথে ভ্রাতৃপ্রতীম আরবদের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকার সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্থাপনার ওপর হামলা আমাদের একমাত্র টার্গেট।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা বলেছেন।

তিনি বলেন, ইরান ও আরবরা শতাব্দীকাল ধরে পারস্পরিক সহাবস্থান করে আসছে এবং বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক বজায় রয়েছে। তিনি বলেন, মার্কিন আগ্রাসীরা আমাদের আরব ভূখণ্ডে হামলা চালাচ্ছে এবং নিরীহ শিশু ও মানুষজনকে হত্যা করছে।

সে কারণেই আমরা কেবল মার্কিন সামরিকসহ তাদের অন্য যত স্থাপনা আছে কেবল সেখানেই হামলা চালাবো।#

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।