‘ইরানে হামলার সমালোচনা করে জার্মান প্রেসিডেন্টের বক্তব্য সত্যিই প্রশংসনীয়’
https://parstoday.ir/bn/news/iran-i157978-ইরানে_হামলার_সমালোচনা_করে_জার্মান_প্রেসিডেন্টের_বক্তব্য_সত্যিই_প্রশংসনীয়’
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ইরানি জনগণের অধিকার লঙ্ঘনের সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
মার্চ ২৫, ২০২৬ ০৭:৪৮ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ইরানি জনগণের অধিকার লঙ্ঘনের সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

পার্সটুডে’র খবরে বলা হয়েছে, আরাকচি জার্মান প্রেসিডেন্টের বক্তব্য এক্স-এ পুনঃপ্রকাশ করে এটিকে ‘পশ্চিমা নেতাদের মধ্যে বিরল একটি অবস্থান’ হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, “বাস্তবে আন্তর্জাতিক আইন দুর্বল হয়ে পড়ছে। এর পেছনে রয়েছে গাজা ও ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের দ্বৈত মানদণ্ড এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ক্ষেত্রে তাদের নীরবতা।”

জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ার তার পোস্টে স্পষ্টভাবে বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরু করার যে কারণ দেখানো হয়েছে, সেটি খুব একটা বিশ্বাসযোগ্য নয়। বিশেষ করে ‘তাৎক্ষণিক হুমকি’ থাকার যে দাবি করা হয়েছে, তা তাকে সন্তুষ্ট করতে পারেনি।#

পার্সটুডে/এমএআর/২৫