নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টিতে শত্রুদের যেন মুসলিম দেশগুলো আশকারা না দেয়: পেজেশকিয়ান
-
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনালাপ করেন।
পার্সটুডে - ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের সময় মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি এবং যুদ্ধের আগুন জ্বালাতে শত্রুদের আশকারা দেওয়া উচিত নয়।
পার্সটুডের মতে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনালাপে তার দেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের হামলার পরে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কে মতামত বিনিময় করেছেন।
এই টেলিফোনালাপে পেজেশকিয়ান এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করার জন্য ইরানের পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে হামলার উৎসের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া বলে অভিহিত করে বলেছেন, "মুসলিম দেশগুলো শত্রুদের এই বিষয়টিকে অপব্যবহার করতে দেওয়া উচিত নয় এবং এই অঞ্চলে যুদ্ধের আগুন জ্বালাতে দেয়া উচিত নয়।"
ইরান কখনই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার অসংখ্য প্রতিবেদন এই সত্যকে নিশ্চিত করেছে বলে জোর দিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান এবং এর আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার ন্যায্যতা দেওয়ার জন্য ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের দাবিকে শত্রুরা অজুহাত হিসেবে ব্যবহার করছে।
প্রেসিডেন্ট বলেন, আমরা এই অঞ্চলে নিরাপত্তা ও শান্তি তৈরি করছি এবং আমরা আশা করি যে ভ্রাতৃ ও মুসলিম দেশগুলোর সহায়তায় আমরা এই অঞ্চলটিকে শত্রুরা যে বিপর্যয় চাইছে তা থেকে বাঁচাতে সক্ষম হব।
টেলিফোনালাপে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানি জাতির প্রতি সংহতি প্রকাশ করেছেন বিশেষ করে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যেদ আলী খামেনেয়ীসহ দেশের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, বেসামরিক নাগরিক এবং মেয়ে শিক্ষার্থী শহীদ হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এর আঞ্চলিক অখন্ডতার প্রতি মালয়েশিয়ার দৃঢ় সমর্থনের কথা পুর্নব্যক্ত করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করেন।#
পার্সটুডে/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।