ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় যারা অংশ নিতে পারেন: আল-মায়াদিন
https://parstoday.ir/bn/news/world-i158336-ইরান_যুক্তরাষ্ট্র_আলোচনায়_যারা_অংশ_নিতে_পারেন_আল_মায়াদিন
পার্সটুডে-পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় কারা প্রতিনিধিত্ব করবেন সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল।
(last modified 2026-04-09T14:09:41+00:00 )
এপ্রিল ০৯, ২০২৬ ২০:০৭ Asia/Dhaka
  • দুই দেশের পতাকা
    দুই দেশের পতাকা

পার্সটুডে-পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় কারা প্রতিনিধিত্ব করবেন সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল।

টিভি চ্যানেলটির ধারণা- আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কালিবাফ।

আল-মায়াদিনের ধারণা এই আলোচনায় বাকের কালিবাফকে সহযোগিতা করবেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব মোহাম্মাদ বাকের যুলকাদর এবং পররাষ্ট্রমন্ত্রী  সাইয়্যেদ আব্বাস আরাকচি।

আয়োজক দেশের পক্ষ থেকে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ।

আল-মায়াদিন আরও জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভেন্স।

এছাড়া,হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ ওটকফ, মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারও মার্কিন প্রতিনিধি দলের হয়ে এই দফার আলোচনায় অংশ নিতে পারেন।

আল-মায়াদিন এসব তথ্য দিলেও তারা এ বিষয়ে শতভাগ নিশ্চিত নয় বলে জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।