ইউএসএস লিঙ্কন আমাদের পাল্লার মধ্যে এলে ‘দেনা’র শহীদদের রক্তের প্রতিশোধ নেব
https://parstoday.ir/bn/news/iran-i158110-ইউএসএস_লিঙ্কন_আমাদের_পাল্লার_মধ্যে_এলে_দেনা’র_শহীদদের_রক্তের_প্রতিশোধ_নেব
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার আমেরিকাকে সতর্ক করে বলেছেন: বিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন' ইরানের আওতার মধ্যে আসামাত্রই আমরা উপকূল থেকে সমুদ্র পর্যন্ত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ‘দেনা’র শহীদদের রক্তের প্রতিশোধ নেব।
(last modified 2026-03-30T05:56:56+00:00 )
মার্চ ৩০, ২০২৬ ০৯:১১ Asia/Dhaka
  •  রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি
    রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার আমেরিকাকে সতর্ক করে বলেছেন: বিমানবাহী রণতরী 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন' ইরানের আওতার মধ্যে আসামাত্রই আমরা উপকূল থেকে সমুদ্র পর্যন্ত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ‘দেনা’র শহীদদের রক্তের প্রতিশোধ নেব।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তার বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ইউনিটের যোদ্ধাদের বলেছেন, এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার বিভিন্ন পর্যায়ে এই জাহাজ এবং এর সহযোগী একটি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ফলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চলে আসার আশঙ্কায়, শত্রুর জাহাজ ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন: "যদি এই নৌবহরটি আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে আসে, তবে আমরা মাকরানের সমুদ্র উপকূল থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর প্রতিশোধ নেব।"

এই অঞ্চলে উপস্থিত মার্কিন নৌ ইউনিটগুলোর সীমাবদ্ধতা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সেন্টকমের নীরবতার কথা উল্লেখ করে ইরানি অ্যাডমিরাল জোর দিয়ে বলেন: "আব্রাহাম লিঙ্কন নৌবহরের সমস্ত অবস্থান ও গতিবিধি আমাদের পর্যবেক্ষণে রয়েছে।"

তিনি স্পষ্ট করে বলেন: "হরমুজ প্রণালীর পূর্বভাগ এবং ওমান সাগর, যা হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত, তা ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা তোমাদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছি।"#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/৩০