মেজর জেনারেল আব্দুল্লাহি: কোনো পরাশক্তিই ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না
https://parstoday.ir/bn/news/iran-i158168-মেজর_জেনারেল_আব্দুল্লাহি_কোনো_পরাশক্তিই_ইরানের_বিরুদ্ধে_দাঁড়াতে_পারবে_না
পার্সটুডে: ইরানের খাতামুল আম্বিয়া (সা.আ.)-এর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার এক বার্তায় বলেছেন,  কোনো পরাশক্তিই ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।
(last modified 2026-04-01T10:18:24+00:00 )
এপ্রিল ০১, ২০২৬ ০৭:০৯ Asia/Dhaka
  • খাতামুল আম্বিয়া (সা.আ.)-এর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি
    খাতামুল আম্বিয়া (সা.আ.)-এর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি

পার্সটুডে: ইরানের খাতামুল আম্বিয়া (সা.আ.)-এর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার এক বার্তায় বলেছেন,  কোনো পরাশক্তিই ইরানের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।

পার্সটুডের মতে, খাতামুল আম্বিয়া (সা.আ.)-এর কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি এক বার্তায় লিখেছেন,  দেশের প্রতিরক্ষার সকল ক্ষেত্রে ইরানের জ্ঞানী জনগণ এবং ইরানি সশস্ত্র বাহিনীর যোদ্ধাদের পবিত্র ঐক্য ও সংহতি এমন এক শক্তি তৈরি করেছে যার বিরুদ্ধে কোনো পরাশক্তিই দাঁড়াতে পারে না। তিনি আরও বলেন, এর বাস্তব প্রভাব বিশ্ব প্রত্যক্ষ করেছে এবং এটি বিশ্বের মুসলিম ও মুক্ত মানুষদের জন্য একটি নতুন মডেল উপস্থাপন করেছে।#

 

পার্সটুডে/এমবিএ//১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।