জেনারেল শেখারচি: মার্কিনীরা হরমুজ প্রণালী পর্যন্ত পৌঁছাতে পারবে না
https://parstoday.ir/bn/news/iran-i158218-জেনারেল_শেখারচি_মার্কিনীরা_হরমুজ_প্রণালী_পর্যন্ত_পৌঁছাতে_পারবে_না
পার্সটুডে-ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জোর দিয়ে বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু থেকেই আগ্রাসী ও বেপরোয়া হওয়ার প্রবণতা রয়েছে।
(last modified 2026-04-03T14:22:44+00:00 )
এপ্রিল ০৩, ২০২৬ ১৩:৫২ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি
    ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি

পার্সটুডে-ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জোর দিয়ে বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের শুরু থেকেই আগ্রাসী ও বেপরোয়া হওয়ার প্রবণতা রয়েছে।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকানরা একটি ভুল ধারণার ওপর ভিত্তি করে যুদ্ধে প্রবেশ করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আক্রমণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে কোনো লাভ নেই। তিনি বলেন,  ট্রাম্পকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে মিথ্যাবাদী, অসম্মানজনক এবং ঘৃণ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।

শত্রুদের উদ্দেশে জেনারেল শেখারচি বলেন, মার্কিনীরা কোনো অবস্থাতেই হরমুজ প্রণালী পর্যন্ত পৌঁছাতে পারবে না; আমরা আমেরিকানদের জন্য একটি কসাইখানা তৈরি করব যাতে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য কেউ স্বেচ্ছায় এগিয়ে না আসে।#

পার্সটুডে/এমবিএ//৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।