ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধ ইরানি পরিচয়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i158258-ইরানের_বিরুদ্ধে_চাপিয়ে_দেওয়া_যুদ্ধ_ইরানি_পরিচয়কে_লক্ষ্যবস্তু_করা_হচ্ছে_বাকায়ি
পার্সটুডে - ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া মার্কিন-জায়নবাদী যুদ্ধ ইরানের অস্তিত্ব এবং ইরানি পরিচয়কে লক্ষ্যবস্তু করেছে।
(last modified 2026-04-05T23:50:33+00:00 )
এপ্রিল ০৫, ২০২৬ ১৮:৫৬ Asia/Dhaka
  •  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে - ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া মার্কিন-জায়নবাদী যুদ্ধ ইরানের অস্তিত্ব এবং ইরানি পরিচয়কে লক্ষ্যবস্তু করেছে।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সামরিক আগ্রাসন প্রসঙ্গে এক্স নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় লিখেছেন,  একটি স্কুল, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের ওপর হামলা এবং প্রস্তর যুগে ফিরে যাওয়ার হুমকিকে কি #ইরান এবং #ইরানিদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু হিসেবে ব্যাখ্যা করা যায়?!

তিনি আরো বলেন,  শত্রুর ঘৃণ্য অভিপ্রায়ের প্রকাশ যা ইরান ও ইরানিদের বিরুদ্ধে একটি জঘন্য ও ঐতিহাসিক আক্রোশ ছাড়া আর কিছুই নয় এবং উগ্রবাদী লিন্ডসে গ্রাহাম ও স্টিভ ব্যাননের মতো ব্যক্তিদের বক্তৃতায় (যেমন "২৩০০ বছরের পার্থক্য" বা ইরানের ওপর আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণের পুনরাবৃত্তি) এবং আমেরিকার কর্মকর্তাদের বক্তৃতায় (যেমন ইরানি জাতিকে "পাগল," "শয়তান," ও "সন্ত্রাসী" এবং "প্রস্তর যুগে প্রত্যাবর্তনকারী" বলে আখ্যা দিয়ে) বারবার বলা হয়েছে, তার সাথে স্কুল, হাসপাতাল, পাস্তুর ইনস্টিটিউটের মতো স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক-সাংস্কৃতিক স্থান ও স্মৃতিস্তম্ভ এবং দেশের উৎপাদন পরিকাঠামোর ওপর শত্রুর নজিরবিহীন অপরাধসমূহ এই যুদ্ধের প্রকৃত স্বরূপ সম্পর্কে সমস্ত সন্দেহ দূর করে দিয়েছে।

তিনি বলেন: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া এই যুদ্ধের লক্ষ্য ইরান ও ইরানিদের ধ্বংস করা ছাড়া আর কিছুই নয়। শত্রু এই ভূমি ও এর জনগণের সমগ্রতা, পরিচয় এবং শিকড়কে লক্ষ্যবস্তু করেছে,এবং এই দিনগুলোতে আমরা কোথায় দাঁড়িয়েছিলাম সে বিষয়ে আমাদের বিবেক ও ইতিহাসের সামনে আমাদের প্রত্যেককে প্রশ্ন ও বিচার করা হবে। বাকায়ি জোর দিয়ে বলেন: ইরানিরা প্রমাণ করেছে যে তাদের মাতৃভূমিকে রক্ষা করার এবং আগ্রাসী শত্রুদের সম্মান ও প্রতিহত করার এক অদম্য ইচ্ছাশক্তি রয়েছে।#

পার্সটুডে/এমবিএ//৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।