শত্রুর ওপর হামলা দ্বিগুণ করা হবে: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i158278-শত্রুর_ওপর_হামলা_দ্বিগুণ_করা_হবে_আইআরজিসি
পার্সটুডে-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন, শত্রুর অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি পেয়েছে।
(last modified 2026-04-08T18:47:54+00:00 )
এপ্রিল ০৭, ২০২৬ ২০:৫৩ Asia/Dhaka
  • জেনারেল মুসাভি
    জেনারেল মুসাভি

পার্সটুডে-ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের প্রধান কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন, শত্রুর অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি পেয়েছে।

পার্সটুডে’র প্রতিবেদন অনুযায়ী,জেনারেল মুসাভি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন,এখন যুদ্ধের নতুন ধাপ শুরু হয়েছে। নতুন উৎক্ষেপণযন্ত্র থেকে ফাতাহ ও খাইবারশেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এই ধাপ শুরু করা হয়েছে যেসবের আঘাতের মাত্রা আগেরগুলোর চেয়ে দ্বিগুণ।

আজ মঙ্গলবার ভোরে ট্রু প্রমিজ-৪ এর ৯৯তম ক্ষেপণাস্ত্র অভিযান চালানো হয়েছে। এই অভিযানে দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং অনেক গভীরে লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে।#

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।