যুদ্ধবিরতি নাকি যুদ্ধ- বল এখন আমেরিকার কোর্টে: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i158340-যুদ্ধবিরতি_নাকি_যুদ্ধ_বল_এখন_আমেরিকার_কোর্টে_আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের পক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ অব্যাহত রাখবে নাকি যুদ্ধবিরতি পালন করবে নাকি সেটা সম্পূর্ণভাবেই ওয়াশিংটনের ওপর নির্ভর করছে‌। 
(last modified 2026-04-09T15:20:59+00:00 )
এপ্রিল ০৯, ২০২৬ ২১:১৮ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাক
    সাইয়্যেদ আব্বাস আরাক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের পক্ষ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ অব্যাহত রাখবে নাকি যুদ্ধবিরতি পালন করবে নাকি সেটা সম্পূর্ণভাবেই ওয়াশিংটনের ওপর নির্ভর করছে‌। 

গতকাল (বুধবার) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যাওয়া সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করার পর পররাষ্ট্রামন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার এক্স অ্যাকাউন্টে এই মন্তব্য করেন। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি ইরানের দেয়া ১০টি শর্তের ভিত্তিতে শুরু হয়েছিল যেখানে লেবাননে হামলা না চালানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

সাইয়্যেদ আব্বাস আরাকচি তার বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেয়া একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে বলেন, ইরান-মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি স্পষ্ট যে, আমেরিকাকে ইসরায়েলের হয়ে হয় যুদ্ধবিরতি মেনে চলতে হবে অথবা তাকে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। দুটো বিষয় একইসঙ্গে অব্যাহত রাখতে পারে না। বিশ্ব লেবাননে নৃশংস হত্যাকাণ্ড দেখেছে। বল এখন আমেরিকার কোর্টে। তাকেই সিদ্বান্ত নিতে হবে সে কী করবে। পুরো বিশ্ব নজর রাখছে ওয়াশিংটন তার প্রতিশ্রুতি পালন করে কিনা।  

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার এক্স অ্যাকাউন্টে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিত্রসহ অবিলম্বে বাস্তবায়নযোগ্য একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতিতে লেবানন এবং অন্যান্য জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে।

পার্সটুডে/এমবিএ/এমএআর/৯