ড. কামাল খাররাজি শহীদ হয়েছেন
https://parstoday.ir/bn/news/iran-i158346-ড._কামাল_খাররাজি_শহীদ_হয়েছেন
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত বৈদেশিক সম্পর্ক পরিষদের প্রধান ড. সাইয়্যেদ কামাল খাররাজি শহীদ হয়েছেন।
(last modified 2026-04-10T01:09:13+00:00 )
এপ্রিল ১০, ২০২৬ ০৬:৪৮ Asia/Dhaka
  • ড. কামাল খাররাজি শহীদ হয়েছেন

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত বৈদেশিক সম্পর্ক পরিষদের প্রধান ড. সাইয়্যেদ কামাল খাররাজি শহীদ হয়েছেন।

শহীদ খাররাজির স্ত্রীও কয়েকদিন আগে মার্কিন ইসরাইলি হামলায় শহীদ হন।  সে সময় ড. কামাল খাররাজি আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হলেন। হামলার পরপরই তার স্ত্রী শাহাদাতবরণ করেন।

ড. কামাল খাররাজি ইরানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে গোটা বিশ্বে সুনাম অর্জন করেছিলেন। এবারের যুদ্ধে ইরানের বহু শীর্ষস্থানীয় কর্মকর্তা শহীদ হয়েছেন। ড. কামাল খাররাজিও তাদের কাতারে শামিল হলেন।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট গোলামরেজা আরেফসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাঁর শাহাদাতে শোক প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এস এ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।