বাহরাইন, সৌদি আরব, কাতার, আমিরাত ও জর্ডানের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i158460-বাহরাইন_সৌদি_আরব_কাতার_আমিরাত_ও_জর্ডানের_কাছে_ক্ষতিপূরণ_দাবি_ইরানের
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে অংশগ্রহণের জন্য বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানসহ পাঁচটি আঞ্চলিক দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।
(last modified 2026-04-14T12:00:31+00:00 )
এপ্রিল ১৪, ২০২৬ ১০:৪৬ Asia/Dhaka
  • ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি
    ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি "আমির সাঈদ ইরাভানি"

পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে অংশগ্রহণের জন্য বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানসহ পাঁচটি আঞ্চলিক দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

পার্সটুডে জানিয়েছে, "আমির সাঈদ ইরাভানি" সোমবার স্থানীয় সময় জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতি "আন্তোনিও গুতেরেস"-কে লেখা এক চিঠিতে বলেছেন: বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানকে অবশ্যই আন্তর্জাতিকভাবে তাদের অন্যায় কর্মকাণ্ড বন্ধ করতে হবে, যার মধ্যে রয়েছে আগ্রাসনকারীদের তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া এবং কিছু ক্ষেত্রে, ১৯৭৪ সালের ১৪ই ডিসেম্বরের সাধারণ পরিষদের ৩৩১৪ নং প্রস্তাব (২৯তম অধিবেশন)-এর লঙ্ঘন করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অবৈধ সশস্ত্র হামলায় অংশগ্রহণ করা।

তিনি আরও বলেন: “এই পাঁচটি দেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপারে আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাদের অবশ্যই "ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, যার মধ্যে সমস্ত বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদানও অন্তর্ভুক্ত।" #

পার্সটুডে/এমআরএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।