ইরানের সেনাবাহিনী শত্রুর ডেস্ট্রয়ারকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিয়েছে
-
রানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা শত্রু ডেস্ট্রয়ারকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিয়েছে।
পার্সটুডে খবর দিয়েছে, ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নৌবাহিনী আমেরিকা ও ইসারায়েলি ডেস্ট্রয়ারগুলোকে কঠোর ও দ্রুত সতর্কবার্তা দিয়েছে।
এই সতর্কবার্তার কারণে ইসরায়েল-মার্কিন ডেস্ট্রয়ারগুলো হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারেনি।
সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা এ বিষয়ে পরবর্তিতে আরও খবর জানাবে।
ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি বলেছিলেন, ইরানি সশস্ত্র বাহিনী "আরব সাগর" থেকে হরমুজ প্রণালী পর্যন্ত যাতায়াত বন্ধ করে দিয়েছে।
রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সতর্ক করে বলেন, "শত্রুরা এগিয়ে আসার দুঃসাহস দেখালে আমরাও দ্রুত ও চূড়ান্ত ব্যবস্থা নেব।"#
পার্সটুডে/এমআরএইচ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন