চাপ ও জোরজবরদস্তি ওয়াশিংটনের অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে না
-
জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি হরমুজ প্রণালীর ব্যাপারে ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে সমর্থনকারী দেশগুলোর সংখ্যা বৃদ্ধিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাস্যকর ও প্রতারণার প্রচেষ্টা হিসাবে অভিহিত করেছেন।
পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বুধবার হরমুজ প্রণালীর ওপর ইরান-বিরোধী খসড়া প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন। তিন এই প্রস্তাবের সমর্থনকারী দেশগুলোর সংখ্যা বৃদ্ধিকে ইরানের বিচ্ছিন্নতার লক্ষণ হিসেবে চিত্রিত করার মার্কিন প্রচেষ্টাকে হাস্যকর ও প্রতারণামূলক বলে আখ্যা দিয়েছেন। তিনি আরও বলেন, চাপ ও জবরদস্তির মাধ্যমে যোগাড় করা কোনো সমর্থনই ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অবৈধ আন্তর্জাতিক কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে না, যার মধ্যে রয়েছে নৌ অবরোধ, ইরানি বাণিজ্যিক জাহাজে অবৈধ হামলা ও জাহাজ দখল এবং জলদস্যুতার মতো করে জাহাজের নাবিকদের জিম্মি করা।
ইরাভানি জোর দিয়ে বলেন, সবাই জানে অনেক সদস্য রাজনৈতিক চাপ, জবরদস্তি এবং এমনকি হুমকির মুখেও এই খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে। তিনি আরও বলেন, “ইরান বিরোধী প্রস্তাবের প্রতি ব্যাপক সমর্থনের ব্যাপারে মার্কিন প্রতিনিধির দাবি পূর্বনির্ধারিত রাজনৈতিক লক্ষ্যকে বৈধতা দেওয়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা এবং অবৈধ কর্মকাণ্ডকে রাজনৈতিক সুরক্ষা দেওয়ার একটি মরিয়া প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”
গত ৫ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, “যুক্তরাষ্ট্র, বাহরাইন এবং তার উপসাগরীয় অংশীদার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের সাথে মিলে হরমুজ প্রণালী বিষয়ে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে।”#
পার্সটুডে/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।