ইহুদিবাদী ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতকে অনুমোদন দিতে ক্রোয়েশিয়ার অস্বীকৃতি
https://parstoday.ir/bn/news/iran-i159490-ইহুদিবাদী_ইসরায়েলের_নতুন_রাষ্ট্রদূতকে_অনুমোদন_দিতে_ক্রোয়েশিয়ার_অস্বীকৃতি
পার্সটুডে: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলের নীতি, বিশেষ করে গাজায় গণহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে জাগরেবে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূতকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
(last modified 2026-05-19T11:43:43+00:00 )
মে ১৯, ২০২৬ ১৭:৪১ Asia/Dhaka
  • ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ
    ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ

পার্সটুডে: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলের নীতি, বিশেষ করে গাজায় গণহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে জাগরেবে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূতকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

ক্রোয়েশিয়ার গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ, জাগরেবে নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতকে অনুমোদন দেওয়া থেকে বিরত থেকেছেন। বলা হচ্ছে, এই পদক্ষেপটি ইসরায়েলি নীতি, বিশেষ করে গাজা যুদ্ধ এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার কর্মকাণ্ডের প্রতিবাদে নেওয়া হয়েছে।

ইহুদিবাদী ইসরায়েলের সাথে কীভাবে সম্পর্ক বজায় রাখা হবে, তা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট এবং সরকারের মধ্যে মতবিরোধ বৃদ্ধি পেয়েছে। মিলানোভিচ বারবার গাজায় এই শাসকগোষ্ঠীর সামরিক অভিযানের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন।

তিনি এর আগেও তেল আবিবের নীতিগুলোর কঠোর সমালোচনা করেছিলেন এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রতি কিছু পশ্চিমা দেশের নিঃশর্ত সমর্থনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট মনে করেন যে, বর্তমান পরিস্থিতিতে ইহুদিবাদী ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতকে গ্রহণ করা তাদের পদক্ষেপগুলোর প্রতি রাজনৈতিক সমর্থন হিসেবে গণ্য হতে পারে; যা গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনের মানবিক সংকট নিয়ে তাঁর ঘোষিত অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী।#

পার্সটুডে/এমএআর/১৯