ওমানকে হুমকি মার্কিন শাসন ও রাজনৈতিক ব্যবস্থার নৈতিক অবক্ষয়ের লক্ষণ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i159784-ওমানকে_হুমকি_মার্কিন_শাসন_ও_রাজনৈতিক_ব্যবস্থার_নৈতিক_অবক্ষয়ের_লক্ষণ_ইরান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওমানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
(last modified 2026-05-29T08:51:26+00:00 )
মে ২৯, ২০২৬ ১৩:০৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওমানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, শুক্রবার সকালে ওমানকে "ধ্বংস" করার হুমকির পর মার্কিন ট্রেজারি সচিবের ওমানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিকে জাতিসংঘের সদস্য একটি স্বাধীন রাষ্ট্রকে ব্ল্যাকমেল করার প্রচেষ্টা এবং মার্কিন শাসন ও রাজনৈতিক ব্যবস্থার নৈতিক অবক্ষয়ের আরেকটি লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মিথ্যা অজুহাতে ওমানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া সম্পূর্ণ বেআইনি কাজ এবং এটি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের আচরণের দায়িত্বশীল জবাব দেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের প্রচেষ্টা রোধে পদক্ষেপ নেয়।#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।