সৌদি আগ্রাসনের জবাবে শারুরা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালাল ইয়েমেন
-
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
পার্সটুডে: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শারুরা এলাকার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে যৌথ হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তাদের সেনাবাহিনী শারুরা অঞ্চলের ওই ঘাঁটিতে সৌদি আরবের অস্ত্রাগার ও কমান্ড রুমগুলোকে টার্গেট করেছে।
তিনি জানান, এ অভিযানে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে।
সারি আরও উল্লেখ করেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চলমান হামলা ও আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা চালানো হয়েছে।#
পার্সটুডে/এমএএআর/১৩