ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আগ্রাসী যুদ্ধের অবসান দাবি করলেন মার্কিন আইনপ্রণেতা
-
মাইক থম্পসন
পার্সটুডে- মার্কিন প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রতিনিধি "মাইক থম্পসন" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী আগ্রাসী যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি ও কৃষকদের ওপর চাপ সৃষ্টির বিষয়ে মন্তব্য করে অবিলম্বে এই যুদ্ধের অবসান দাবি করেছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক থম্পসন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেছেন: "ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। ফসল কাটার ভরা মৌসুমে এই বাড়তি খরচ আমাদের কৃষকদের ওপর ভারী চাপ সৃষ্টি করছে এবং খাদ্যপণ্য ও অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।"
এই মার্কিন আইনপ্রণেতা স্পষ্ট ভাষায় বলেন: এখনই এই যুদ্ধের অবসান ঘটান।
এর আগে মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য "রাশিদা তালিব" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধংদেহী নীতির সমালোচনা করে এক বার্তায় জোর দিয়ে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত স্বার্থে ইরানের বিরুদ্ধে তার আগ্রাসী যুদ্ধ অব্যাহত রাখতে চাইছেন।
তার ভাষায়, ট্রাম্পসহ কংগ্রেসের অনেক সদস্যই তেল ও অস্ত্র কোম্পানিতে বিনিয়োগ করে রেখেছেন, তাই যুদ্ধ থেকে তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। তিনি আরও বলেন, মানুষ প্রাণ হারাচ্ছে যাতে ট্রাম্প আরও ধনী হতে পারেন, যা অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়।
তিনি আরও বলেন: মানুষ তাদের জীবন হারাচ্ছে যাতে তিনি আরও ধনী হতে পারেন; এটি অত্যন্ত লজ্জাজনক।#
পার্সটুডে/এমএএআর/১৩