মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র হামলা
-
আইআরজিসি
পার্সটুডে - ইরানের সিরিক ও কেশম দ্বীপে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর আগ্রাসনের পর, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে এই অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।
মেহের নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, শিশুহত্যাকারী ও সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর সিরিক ও কেশম দ্বীপে আগ্রাসনের পর, এই অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে তারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
আইআরজিসি-র বিবৃতি অনুসারে, আজ শনিবার ভোর ১:৩০ মিনিটে, মার্কিন আগ্রাসী সেনাবাহিনীর উস্কানি ও নির্দেশনায়, চারটি তেলবাহী ট্যাংকার কোনো সমন্বয় ছাড়াই এবং আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে অবৈধভাবে হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিল। ফলে একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করে থামানো হয় এবং অন্য জাহাজগুলো ফিরে যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে: রাত ২:৩০ মিনিটের এই ঘটনার পর, মার্কিন ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে কেশমের একটি টেলিযোগাযোগ টাওয়ার এবং সিরিকের একটি টাওয়ারে আঘাত হানে। শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কুয়েতের আলি আল-সালেম নামক দুটি মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসি জোর দিয়ে বলেছে: “আমরা আগ্রাসনকারী ও শিশুহত্যাকারী শত্রুকে সতর্ক করছি যে, এই অপকর্মের পুনরাবৃত্তি ঘটলে সীমিত প্রতিক্রিয়া যথেষ্ট হবে না এবং তেল ও গ্যাস রপ্তানির জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরিণতির জন্য আপনারা দায়ী থাকবেন।”#
পার্সটুডে/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন