"লেবাননকে তার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন"
https://parstoday.ir/bn/news/iran-i160074-লেবাননকে_তার_প্রকৃত_শত্রুর_হাত_থেকে_রক্ষা_করুন
পার্সটুডে– ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের উদ্দেশে এক বার্তায় বলেছেন, লেবাননকে তার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করা জরুরি।
(last modified 2026-06-06T09:34:34+00:00 )
জুন ০৬, ২০২৬ ১৫:২২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

পার্সটুডে– ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের উদ্দেশে এক বার্তায় বলেছেন, লেবাননকে তার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করা জরুরি।

পার্সটুডে’র খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাকচি ব্যঙ্গাত্মক সুরে লেখেন, জোসেফ আউনের বক্তব্য শুনে মনে হচ্ছে যেন ইরানই লেবাননের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে, দেশটির এক-চতুর্থাংশ জনগণকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন লেবাননের ওপর বোমাবর্ষণ করছে।

তিনি আরও বলেন, যদি লেবানন ইরানের জন্য কেবল একটি দরকষাকষির হাতিয়ার হতো, তাহলে তেহরান অনেক আগেই এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছে যেত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বার্তার শেষাংশে লেবাননের প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, “জনাব প্রেসিডেন্ট, লেবাননকে তার প্রকৃত শত্রুর হাত থেকে রক্ষা করুন।”
 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।