যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ধারাবাহিকতা পর্যালোচনা করা হবে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i160196-যুক্তরাষ্ট্রের_সঙ্গে_আলোচনার_ধারাবাহিকতা_পর্যালোচনা_করা_হবে_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এমন এক পরিস্থিতিতে চলছে যেখানে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে।
(last modified 2026-06-10T12:43:52+00:00 )
জুন ১০, ২০২৬ ১৮:৪১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা এমন এক পরিস্থিতিতে চলছে যেখানে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে।

এ অবস্থায় আলোচনা কতদিন চলবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন: এ বিষয়টি পর্যালোচনা করতে হবে। কূটনীতি ও সামরিক ক্ষেত্র পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং ইরানের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার জন্য তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, আজ (বুধবার) ইসমায়িল বাকায়ি জোর দিয়ে বলেন: ইরানের সশস্ত্র বাহিনী যেখানে প্রয়োজন মনে করবে, সেখানেই শক্তি ও দৃঢ়তার সঙ্গে শত্রুর জবাব দেবে। কূটনৈতিক ক্ষেত্রেও একইভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। যেখানে প্রয়োজন হবে সেখানে কূটনীতির হাতিয়ার এবং যেখানে পরিস্থিতি দাবি করবে সেখানে সামরিক শক্তি ব্যবহার করে ইরানকে রক্ষা করা হবে।”

তিনি আরও বলেন: কূটনৈতিক প্রক্রিয়া কখনোই শূন্যতার মধ্যে পরিচালিত হয় না। যে-কোনো কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নিতে ন্যূনতম একটি অনুকূল পরিবেশ প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী বার্তা, অবস্থান ও দাবির ঘনঘন পরিবর্তন এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। একইভাবে, যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলও চলমান কূটনৈতিক প্রক্রিয়ার ক্ষতি করছে। কোনো পক্ষের বলপ্রয়োগ ও অবৈধ পদক্ষেপের কারণে যে-কোনো কূটনৈতিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।