ইরানের পানি শোধনাগারে হামলার জন্য মার্কিন সরকারকে শাস্তি দেওয়া উচিত: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i160214-ইরানের_পানি_শোধনাগারে_হামলার_জন্য_মার্কিন_সরকারকে_শাস্তি_দেওয়া_উচিত_বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় দক্ষিণ ইরানের পানি সংরক্ষণ জলাধারের ওপর মার্কিন সামরিক আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।
(last modified 2026-06-11T07:01:43+00:00 )
জুন ১১, ২০২৬ ১২:৫৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় দক্ষিণ ইরানের পানি সংরক্ষণ জলাধারের ওপর মার্কিন সামরিক আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক্স নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় লিখেছেন: "পানি জীবনের স্পন্দন" এবং যুক্তরাষ্ট্র ইরানিদের জীবনের স্পন্দনকেই লক্ষ্যবস্তু বানিয়েছে।

তিনি আরও বলেন, "ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখে যুক্তরাষ্ট্র হরমুজ প্রদেশের সিরিকে গুরুত্বপূর্ণ পানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং জনগণের জন্য পানি সরবরাহ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে; এই পানি শোধনাগারকেন্দ্রগুলো ২০,০০০-এরও বেশি মানুষের পানির যোগাদ দিত।"

বাকায়ি বলেন: "২,৫০০ ঘনমিটার ধারণক্ষমতার দুটি পানি শোধনাগার ধ্বংস করা এবং দশটি গ্রামকে পানীয় জল থেকে বঞ্চিত করা একটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ এবং মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন।" তিনি জোর দিয়ে বলেন: "ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে এই অপরাধগুলো করার জন্য মার্কিন শাসক দলকে অবশ্যই শাস্তি দিতে হবে।" #

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।