'সাংহাই সহযোগিতা সংস্থা রেডিও ও টেলিভিশন ইউনিয়ন' গঠনের প্রস্তাব দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i160686-'সাংহাই_সহযোগিতা_সংস্থা_রেডিও_ও_টেলিভিশন_ইউনিয়ন'_গঠনের_প্রস্তাব_দিল_ইরান
পার্সটুডে- "সাংহাই সহযোগিতা সংস্থা রেডিও ও টেলিভিশন ইউনিয়ন" প্রতিষ্ঠার প্রস্তাবের মাধ্যমে ইরান বিক্ষিপ্তভাবে গণমাধ্যম সহযোগিতা থেকে বেরিয়ে এসে একটি প্রাতিষ্ঠানিক ও টেকসই কাঠামোতে উত্তরণের আহ্বান জানিয়েছে।
(last modified 2026-06-24T12:56:01+00:00 )
জুন ২৪, ২০২৬ ১৮:২৩ Asia/Dhaka
  • বহির্বিশ্ব কার্যক্রমের প্রতিনিধি হোসেইন শেইখিয়ন
    বহির্বিশ্ব কার্যক্রমের প্রতিনিধি হোসেইন শেইখিয়ন

পার্সটুডে- "সাংহাই সহযোগিতা সংস্থা রেডিও ও টেলিভিশন ইউনিয়ন" প্রতিষ্ঠার প্রস্তাবের মাধ্যমে ইরান বিক্ষিপ্তভাবে গণমাধ্যম সহযোগিতা থেকে বেরিয়ে এসে একটি প্রাতিষ্ঠানিক ও টেকসই কাঠামোতে উত্তরণের আহ্বান জানিয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের প্রতিনিধি হোসেইন শেইখিয়ন, কিরঘিজিস্তানের চলপন-আতা শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মিডিয়া ফোরামের "ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যাজ নিউ মিডিয়া" শীর্ষক বিশেষ প্যানেলে সদস্য দেশগুলোর মধ্যে গণমাধ্যম কূটনীতি এবং সাংস্কৃতিক সহযোগিতাকে শক্তিশালী করার এক নতুন ব্যবস্থা হিসেবে "সাংহাই সহযোগিতা সংস্থা রেডিও ও টেলিভিশন ইউনিয়ন" প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।

এই প্রস্তাব উপস্থাপনের মাধ্যমে ইরান সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, যৌথ প্রযোজনা, পারস্পরিক সম্প্রচার, পেশাগত প্রশিক্ষণ এবং যৌথ গণমাধ্যম উদ্যোগ বাস্তবায়নের জন্য বিক্ষিপ্তভাবে গণমাধ্যম সহযোগিতা থেকে বেরিয়ে এসে  একটি প্রাতিষ্ঠানিক ও টেকসই কাঠামোতে উত্তরণের আহ্বান জানিয়েছে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্বকার্যক্রমে বর্তমানে ২৭টি ভাষার ডিজিটাল নেটওয়ার্ক "সাহাব"-এর সফল অভিজ্ঞতার কথা উল্লেখ করে জনাব শেইখিয়ন এই সক্ষমতাকে প্রস্তাবিত ইউনিয়নের কাঠামোর মধ্যে বহুভাষা ও বহু-প্ল্যাটফর্মের মধ্যে সহযোগিতার একটি বাস্তব মডেল হিসাবে উল্লেখ করেন। তিনি এই ইউনিয়নের জন্য অন্যান্য অগ্রাধিকারযোগ্য ক্ষেত্র হিসেবে ভিডিও-অন-ডিমান্ড (VOD) ও অডিও-অন-ডিমান্ড (AOD) প্ল্যাটফর্মের ক্ষেত্রে সহযোগিতা বিস্তার, যৌথ তথ্যচিত্র ও সাংস্কৃতিক প্রযোজনা এবং সদস্য দেশগুলোর মধ্যে একটি অভিন্ন মিডিয়া অভিধান সংকলনের কথা উল্লেখ করেন।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের প্রধানের প্রতিনিধি বলেন, সাংহাই সহযোগিতা সংস্থা তার রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যাবলীর বাইরেও সদস্য দেশগুলোর জন্য গণমাধ্যম সহযোগিতা, সাংস্কৃতিক আদান-প্রদান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি বিষয়ে একটি স্বাধীন ও নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ বা ঘটনার বিবরণ তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।

ইউরেশীয় অঞ্চলে সংবাদ ও গণমাধ্যম সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বর্তমানে বিভিন্ন দেশের কর্মকর্তা, গণমাধ্যম ব্যবস্থাপক এবং যোগাযোগ বিশেষজ্ঞদের অংশগ্রহণে কিরঘিজিস্তানের চলপন-আতাতে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মিডিয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।