হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত শুধুমাত্র ইরানের ঘোষিত পথেই সম্ভব: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i160696-হরমুজ_প্রণালী_দিয়ে_নিরাপদ_যাতায়াত_শুধুমাত্র_ইরানের_ঘোষিত_পথেই_সম্ভব_আইআরজিসি
পার্সটুডে- আইআরজিসির নৌবাহিনী ঘোষণা করেছে, হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য এই বাহিনীর সাথে সমন্বয় করা বাধ্যতামূলক।
(last modified 2026-06-25T05:05:21+00:00 )
জুন ২৫, ২০২৬ ১১:০২ Asia/Dhaka
  • • আইআরজিসির নৌবাহিনী
    • আইআরজিসির নৌবাহিনী

পার্সটুডে- আইআরজিসির নৌবাহিনী ঘোষণা করেছে, হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য এই বাহিনীর সাথে সমন্বয় করা বাধ্যতামূলক।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনীর ঘোষণাপত্রে বলা হয়েছে: ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবহিত বা সমন্বয় না করে কিছু কর্তৃপক্ষ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য তাদের মতো করে একটি নতুন পথ ঘোষণা করেছে, যা অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক।

আইআরজিসির ঘোষণায় আরও বলা হয়েছে: "আমরা সকলকে জানাচ্ছি, হরমুজ প্রণালী অতিক্রম করার একমাত্র অনুমোদিত পথ হলো ইসলামিক প্রজাতন্ত্র ইরান কর্তৃক ঘোষিত পথ। এই পথগুলোর বাইরে নৌযান চলাচল অত্যন্ত বিপজ্জনক ও নিষিদ্ধ, এবং আমরা আপনাদেরকে ঘোষিত পথের বাইরে যেকোনো ধরনের চলাচল থেকে কঠোরভাবে বিরত থাকার জন্য সতর্ক করছি।"

আইআরজিসির এই ঘোষণার শেষে বলা হয়েছে: "চ্যানেল ১৬ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য আইআরজিসির নৌবাহিনীর সাথে সমন্বয় আবশ্যক এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"#

পার্সটুডে/এমআরএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ