আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
পার্সটুডে: ইরানকে লক্ষ্য করে প্রতিবেশী দেশগুলোর আকাশে ইসরায়েলি সামরিক বিমান চলাচল নিয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ‘খাতামুল-আম্বিয়া (আ.) সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইহুদিবাদী ইসরায়েলকে লাগাম পরাতে ব্যর্থ হয়, তবে ইরান নিজের সুরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ইরানের দিকে মুখ করে কিছু প্রতিবেশী দেশের আকাশে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীর সামরিক বিমান চলাচল করছে যা একটি বিপজ্জনক পদক্ষেপ এবং এটি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন যদি ইসরায়েলের এই আগ্রাসী আচরণ ও উস্কানিমূলক তৎপরতা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্বের ওপর আসা কোনো হুমকি মুখ বুজে সহ্য করবে না। এই ধরনের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে উপযুক্ত এবং এই বিপজ্জনক পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়াকে নিজের বৈধ অধিকার বলে মনে করে।#
পার্সটুডে/এমএআর/২৬