জামকারান মসজিদে শহীদ নেতার জানাজা সম্পন্ন; শেষ বিদায় অনুষ্ঠানে কোমেও মানুষের ঢল
https://parstoday.ir/bn/news/iran-i161104-জামকারান_মসজিদে_শহীদ_নেতার_জানাজা_সম্পন্ন_শেষ_বিদায়_অনুষ্ঠানে_কোমেও_মানুষের_ঢল
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি অমোলি আজ (মঙ্গলবার) ভোরে জামকারান মসজিদ প্রাঙ্গনে আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং তাঁর পরিবারের সদস্যদের মরদেহের জানাজার নামাজ পড়িয়েছেন।
(last modified 2026-07-07T05:25:18+00:00 )
জুলাই ০৭, ২০২৬ ১১:১৯ Asia/Dhaka
  • জামকারান মসজিদ
    জামকারান মসজিদ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি অমোলি আজ (মঙ্গলবার) ভোরে জামকারান মসজিদ প্রাঙ্গনে আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং তাঁর পরিবারের সদস্যদের মরদেহের জানাজার নামাজ পড়িয়েছেন।

জানাজার নামাজের পর শহীদ বিপ্লবী নেতা এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের পবিত্র মরদেহ জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা (আ.)'র পবিত্র মাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

জানাজার নামাজ পড়ানো হচ্ছে

 

ইরানের বিভিন্ন প্রদেশ থেকে শোকাহত মানুষ সোমবার বিকেল থেকেই জানাজার নামাজ ও শেষযাত্রায় অংশ নিতে জামকারান মসজিদে আসতে শুরু করেন। সোমবার রাতেই মসজিদের প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। শোকাহত মানুষের ঢল এখনও অব্যাহত রয়েছে।

এ যেন জনসমুদ্র

 

লাল রঙের "ইয়া লিসারাতিল হুসাইন" পতাকা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকা বহন করে পদযাত্রী ও যানবাহনের বহর শেষযাত্রার অনুষ্ঠানে যোগ দিয়েছে।

 নারীদের ব্যাপক উপস্থিতি

 

কোমে এই শেষ বিদায় অনুষ্ঠান এমন সময় অনুষ্ঠিত হচ্ছে,যখন এর আগের দিন সোমবার রাজধানী তেহরান শেষ বিদায় উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয়েছিল।#

পার্স টুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।