ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার উদ্যোগে কোমে শোকানুষ্ঠান
জুলাই ১১, ২০২৬ ০৭:০০ Asia/Dhaka
পার্সটুডে- ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর পক্ষ থেকে উম্মাহর শহীদ নেতার স্মরণে এক শোকসভা গতকাল শুক্রবার এশার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।
কোমে হজরত ফাতিমা মাসুমা (সা.)-এর পবিত্র মাজারের ইমাম খোমেনী (রহ.) শাবিস্তান পয়েন্টে এই শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিশিষ্ট আলেম এবং নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ ইসলামী বিপ্লবের নেতার পবিত্র মরদেহ ইমাম রেজা (আ.)'র রওজার কাছে দাফন করা হয়।#
পার্সটুডে/এসব এ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ