জর্ডানে ইরানের হামলা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে
https://parstoday.ir/bn/news/iran-i161498-জর্ডানে_ইরানের_হামলা_যুদ্ধের_গতিপথ_বদলে_দিতে_পারে
পার্সটুডে- আল জাজিরা নিউজ নেটওয়ার্ক, এই অঞ্চলে মার্কিন বিমান প্রতিরক্ষার অসংখ্য স্তর ভেদ করে ইরানি ড্রোনগুলো কীভাবে চলাচল করে তা খতিয়ে দেখতে গিয়ে লিখেছে, জর্ডানে মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে।
(last modified 2026-07-20T04:28:17+00:00 )
জুলাই ২০, ২০২৬ ১০:২৬ Asia/Dhaka
  • ইরানি ড্রোন
    ইরানি ড্রোন

পার্সটুডে- আল জাজিরা নিউজ নেটওয়ার্ক, এই অঞ্চলে মার্কিন বিমান প্রতিরক্ষার অসংখ্য স্তর ভেদ করে ইরানি ড্রোনগুলো কীভাবে চলাচল করে তা খতিয়ে দেখতে গিয়ে লিখেছে, জর্ডানে মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, আল জাজিরা নেটওয়ার্ক উদ্ধৃত করে মেহর নিউজ এজেন্সি লিখেছে: জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইরানের ঘোষণা, ওয়াশিংটনের পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিতকরণ এবং বেশ কয়েকজন মার্কিন সেনার হতাহত হওয়ার খবর, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে উন্নত মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে।

এই অঞ্চলের সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস হান্না এই ঘটনার নানা দিক ব্যাখ্যা করে আরও বলেন যে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যবস্তুতে পৌঁছানো এই সত্যটিই প্রমাণ করে, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, তা যতই উন্নত হোক না কেন, শতভাগ সুরক্ষা দিতে পারে না।

হান্না আরো বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো পূর্বেও অধিকৃত অঞ্চলগুলোকে লক্ষ্যবস্তু করেছিল, এবং সেই সময়ে ইসনরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছিল। তিনি মনে করেন যে, এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিগুলোতে থাড এবং প্যাট্রিয়টের মতো সিস্টেমের উপস্থিতি কিছু ক্ষেপণাস্ত্রকে ভেদ করে তাদের লক্ষ্যে পৌঁছানো থেকে পুরোপুরি আটকাতে পারে না। হান্না তার বিশ্লেষণে বলেন, বর্তমান ঘটনাপ্রবাহ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরস্পরকে চাপে  ফেলার একটি নতুন পর্যায়কে নির্দেশ করে। তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তীব্রতর করা এবং ইরানের অর্থনৈতিক ক্ষতি বাড়ানোর কৌশল গ্রহণ করেছে। এর জবাবে ইরানের প্রতিক্রিয়া দুটি সমান্তরাল পথের ওপর ভিত্তি করে তৈরি: ১. হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাহত করা, যার পরিণতি বিশ্ব অর্থনীতি এবং এই অঞ্চলের দেশগুলোর ওপর পড়ে। ২. আক্রান্ত লক্ষ্যবস্তুর ভৌগোলিক পরিধি প্রসারিত করা, যা জর্ডানের ভূখণ্ডে হামলা পৌঁছানোর কারণে সম্ভব হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।