ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভণ্ডামি: বাকায়ি
-
ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানের মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভণ্ডামি।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে; ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাসের করা বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক্স নেটওয়ার্কে লিখেছেন: কাল্লাস ইরান সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের "মানবাধিকার উদ্বেগ"-এর কথা বলেন; কিন্তু এটা আশ্চর্যজনক যে, এই মানবাধিকার ইস্যুটি ইরানের জনগণ এবং একটি দেশের অবকাঠামোর ওপর অবৈধ সামরিক হামলার সাথে সাথে যুক্ত। অথচ মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধের নিন্দা করা বা এমনকি অঙ্গহানি হওয়া ইরানি শিশুদের প্রতি সাধারণ সহানুভূতি প্রকাশের সাথে যায় না।
তিনি আরও বলেন, এই আচরণগুলো তাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট এবং তারা হলো 'শয়তানের অশ্লীল রূপ' এবং ভণ্ডামির চরম নিদর্শন।#
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।