খাতামুল আম্বিয়া সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের হুমকির জবাব দেওয়া হবে
https://parstoday.ir/bn/news/iran-i161738-খাতামুল_আম্বিয়া_সদর_দপ্তর_যুক্তরাষ্ট্রের_হুমকির_জবাব_দেওয়া_হবে
পার্সটুডে – ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির জবাব দেওয়া হবে।
(last modified 2026-07-27T23:43:32+00:00 )
জুলাই ২৮, ২০২৬ ০৭:৫৩ Asia/Dhaka
  • খাতামুল আম্বিয়া সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের হুমকির জবাব দেওয়া হবে

পার্সটুডে – ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির জবাব দেওয়া হবে।

পার্সটুডে জানিয়েছে, ইরানের হজরত খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অস্থিতিশীলতা ও অপতৎপরতা অব্যাহত রাখার অংশ হিসেবে এবং ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ কার্যকর করার উদ্দেশ্যে গত তিন দিনে আমাদের দেশের উপকূলীয় ও আঞ্চলিক জলসীমায় ইরানের বাণিজ্যিক জাহাজ, নৌযান ও তেলবাহী ট্যাংকারগুলোকে হুমকি দিয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে এ অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে বাস্তবে প্রমাণ করেছে যে, ওই দেশের ‘সন্ত্রাসী সেনাবাহিনীর’ যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাব দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

#

পার্সটুডে/এস এ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।