মার্কিন সেনাদের কফিনও এখন তাদের আঞ্চলিক সরঞ্জামের অংশ: ইরানি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i161832-মার্কিন_সেনাদের_কফিনও_এখন_তাদের_আঞ্চলিক_সরঞ্জামের_অংশ_ইরানি_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য কফিন এখন তাদের সামরিক সরঞ্জামেরই একটি অংশে পরিণত হয়েছে।
(last modified 2026-07-31T09:17:02+00:00 )
জুলাই ৩১, ২০২৬ ১৪:৫৮ Asia/Dhaka
  • মার্কিন সেনাদের কফিন
    মার্কিন সেনাদের কফিন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য কফিন এখন তাদের সামরিক সরঞ্জামেরই একটি অংশে পরিণত হয়েছে।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাত দিয়ে পার্সটুডের খবরে বলা হয়েছে, মেজর জেনারেল আলী আবদুল্লাহি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, " আমেরিকা এবং তাদের ভাড়াটে সহযোগীরা আজ তাদের অন্তরের অন্তস্থল থেকে উপলব্ধি করেছে যে, তাদের কফিনগুলো এই অঞ্চলে তাদের সামরিক সরঞ্জামেরই অংশ।"

মেজর জেনারেল আলী আবদুল্লাহি

তিনি আরও বলেন, "আমাদের প্রিয় শহীদ নেতা বলেছিলেন, 'আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ হয়ে গেছে'।"#

পার্সটুডে/এমএ‌আর/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।