হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই আছে, যুক্তরাষ্ট্র আবারও পরাজিত: বাসিজ প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i162156-হরমুজ_প্রণালি_ইরানের_নিয়ন্ত্রণেই_আছে_যুক্তরাষ্ট্র_আবারও_পরাজিত_বাসিজ_প্রধান
পার্সটুডে-ইরানের স্বেচ্ছাসেবি গণবাহিনী বাসিজ সংস্থার প্রধান বলেছেন, হরমুজ প্রণালি এখনও ইসলামি প্রজাতন্ত্র ইরানের “ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে” রয়েছে। বাসিজ প্রধান হোসেইন তাইয়েব জোর দিয়ে বলেন, কৌশলগত এই জলপথে নতুন করে সংঘাত সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।
(last modified 2026-08-13T12:53:17+00:00 )
আগস্ট ১৩, ২০২৬ ১৮:৪৪ Asia/Dhaka
  • বাসিজ প্রধান হোসেইন তাইয়েব
    বাসিজ প্রধান হোসেইন তাইয়েব

পার্সটুডে-ইরানের স্বেচ্ছাসেবি গণবাহিনী বাসিজ সংস্থার প্রধান বলেছেন, হরমুজ প্রণালি এখনও ইসলামি প্রজাতন্ত্র ইরানের “ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে” রয়েছে। বাসিজ প্রধান হোসেইন তাইয়েব জোর দিয়ে বলেন, কৌশলগত এই জলপথে নতুন করে সংঘাত সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার কোম শহরে বিশেষজ্ঞ পরিষদের সদস্য ও তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ আহমাদ খাতামির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন হোসেইন তাইয়েব।

তাইয়েব বলেন, আমেরিকানরা হরমুজ প্রণালিতে নতুন যুদ্ধের মাধ্যমে এ অঞ্চলে ইসলামি বিপ্লবের জনপ্রিয়তার প্রভাবকে ব্যাহত করতে চেয়েছিল। কিন্তু আবারও তারা ইরানের কাছে পরাজিত হয়েছে, যাদের সম্পর্কে তারা দাবি করেছিল যে তাদের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আঞ্চলিক বিদ্যমান নিয়ম ও পরিস্থিতি পরিবর্তনের উদ্দেশ্যে হরমুজ প্রণালিতে “আরেকটি যুদ্ধ” শুরু করেছিল, কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, “আল্লাহর রহমতে, যারা দাবি করে ইরানের কোনো বিমানবাহিনী বা নৌবাহিনী নেই, সেই আমেরিকানরা আবারও পরাজিত হয়েছে।”

তিনি বলেন, “আজ হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে এবং আমাদের দেশ সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে তার পথ এগিয়ে নিয়ে যাচ্ছে।”#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।