আমরা সামরিক ও রাজনৈতিক যুদ্ধে-উভয় ক্ষেত্রেই বিজয়ী হয়েছি: কলিবফ
-
স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে-ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, বর্তমানে ইরান একটি অন্যায় যুদ্ধে রয়েছে, যার নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
কিন্তু ইরানের জনগণ সাহসিকতা, দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে প্রতিরোধ করে যুদ্ধ করেছে।
তিনি বলেন, আমি এমন একজন ভাই হিসেবে, যিনি যুদ্ধের বিস্তারিত বিষয় সম্পর্কে অবগত, পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি-এই যুদ্ধে আমরা সামরিক ও রাজনৈতিক-উভয় ক্ষেত্রেই প্রকৃত অর্থে বিজয়ী হয়েছি।
কলিবফ আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কূটনৈতিক ময়দানে অর্জিত বিজয়কে সুসংহত করার পথে গৌরব ও বিজয়ের দলিল।
তবে তিনি স্বীকার করেন, জনগণ যেভাবে এই বিজয় অর্জিত হয়েছে, সেভাবে হয়তো এর অনুভূতি উপলব্ধি করতে পারে নি। কিছু ক্ষেত্রে জনগণের প্রাপ্য অধিকার ও অর্জন যথাযথভাবে তুলে ধরতে পারে নি কর্তৃপক্ষ।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।