আমরা অর্থনৈতিক সন্ত্রাসবাদকে ইরানি জনগণের জীবিকার ওপর আঘাত হানতে দেব না: আরেফ
আগস্ট ২৩, ২০২৬ ১১:০৫ Asia/Dhaka
-
• ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ
পার্সটুডে- ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেছেন: অর্থনৈতিক চাপ ইরানি জনগণের ইচ্ছাকে পরিবর্তন করতে পারবে না।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন: সরকার আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদকে ইরানি জনগণের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জীবন-জীবিকার ওপর আঘাত হানতে দেবে না।
তিনি আরও বলেন: ইসলামী বিপ্লবের অভিজ্ঞতা দেখিয়েছে যে অর্থনৈতিক চাপ ইরানি জনগণের ইচ্ছাকে পরিবর্তন করতে সক্ষম নয় এবং এর ফল হয় বিপরীত।#
পার্সটুডে/এমআরএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
ট্যাগ