কলিবফ: ইরানের ওপর অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের জন্যই ‘বুমেরাং’ হয়ে ফিরে আসবে
https://parstoday.ir/bn/news/iran-i162464-কলিবফ_ইরানের_ওপর_অর্থনৈতিক_চাপ_যুক্তরাষ্ট্রের_জন্যই_বুমেরাং’_হয়ে_ফিরে_আসবে
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর অর্থনৈতিক চাপের পরিকল্পনা শেষ পর্যন্ত বুমেরাংয়ের মতো যুক্তরাষ্ট্রের ওপরই আঘাত হানবে।
(last modified 2026-08-24T11:33:09+00:00 )
আগস্ট ২৪, ২০২৬ ১৩:২০ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর অর্থনৈতিক চাপের পরিকল্পনা শেষ পর্যন্ত বুমেরাংয়ের মতো যুক্তরাষ্ট্রের ওপরই আঘাত হানবে।

পার্সটুডে ইরানের মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ এবং জ্বালানি বাজারে এর সম্ভাব্য প্রভাবের পাশাপাশি মার্কিন অর্থনীতিতে এর পরিণতি তুলে ধরেন।

তিনি যুক্তরাষ্ট্রে পণ্যের দাম নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের দিকে ইঙ্গিত করে ইংরেজিতে লেখেন:

“মাংসের দাম নিয়ন্ত্রণে হিমায়িত মাংস আমদানি? ঠিক আছে, হয়তো এটি কাজ করতে পারে। কিন্তু বন্ডের ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কী? হিমায়িত ফলন আমদানি করবেন? আবাসন খাতে হিমায়িত ক্রেতা আমদানি করবেন? মজুরি নিয়ে সমাধান খুঁজতে হিমায়িত বেতন স্লিপ জারি করবেন? উদ্যোগহীন ও স্থবির পররাষ্ট্রনীতি শেষ পর্যন্ত একটি স্থবির ও অচল অর্থনীতির জন্ম দেয়।”
 

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন