ভবিষ্যতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো স্থান থাকবে না: জেনারেল রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i162508-ভবিষ্যতে_এই_অঞ্চলে_যুক্তরাষ্ট্রের_কোনো_স্থান_থাকবে_না_জেনারেল_রেজায়ি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক দেশগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো স্থান থাকবে না।
(last modified 2026-08-25T12:42:44+00:00 )
আগস্ট ২৫, ২০২৬ ১৮:৩০ Asia/Dhaka
  • মেজর জেনারেল রেজায়ি (ডানে)
    মেজর জেনারেল রেজায়ি (ডানে)

পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক দেশগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো স্থান থাকবে না।

পার্সটুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান ফায়েক জেইদানের সঙ্গে বৈঠকে ইরান ও ইরাকের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কথা তুলে ধরেন। তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি স্বাধীন, শক্তিশালী ও স্থিতিশীল ইরাক দেখতে চায়।

রেজায়ি বলেন, এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ অঞ্চলের দেশগুলোই; সেখানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না।

তিনি একই সঙ্গে দুই দেশের সীমান্তে অবস্থানরত ইরানবিরোধী গোষ্ঠীগুলোর বিষয়টি দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে ইরান ও ইরাকের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে ফায়েক জেইদান ইরানের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যানও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি দুই দেশের অভিন্ন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন