এ অঞ্চল থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রস্থান প্রসঙ্গে বাকাইয়ি: "বস, আমি ক্লান্ত!"
-
• ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পশ্চিম এশিয়া অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের প্রস্থান প্রসঙ্গে একটি পোস্টে লিখেছেন: উদ্দেশ্য ছিল: শক্তি প্রদর্শন। বর্তমান উদ্দেশ্য: অবকাশ যাপন! বস, আমি ক্লান্ত।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি পশ্চিম এশিয়া অঞ্চল থেকে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের প্রস্থান প্রসঙ্গে লিখেছেন: যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের জন্য বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে এই অঞ্চলে পাঠিয়েছে।
বাকায়ি আরও যোগ করেন: কয়েক মাসের যুদ্ধ এবং ২০০ দিনেরও বেশি সময় ধরে কোনো বন্দরে নোঙর না করার পর, জাহাজটি এখন বিশ্রাম ও পুনরুদ্ধারের (R&R) জন্য থাইল্যান্ডের দিকে যাচ্ছে। উদ্দেশ্য ছিল: শক্তি প্রদর্শন। বর্তমান উদ্দেশ্য: অবকাশ যাপন! বস, আমি ক্লান্ত!#
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন