যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদেরই আবার নিষেধাজ্ঞা দিচ্ছে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i162560-যুক্তরাষ্ট্র_নিষেধাজ্ঞার_আওতায়_থাকা_ব্যক্তিদেরই_আবার_নিষেধাজ্ঞা_দিচ্ছে_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওয়াশিংটনের ইরানবিষয়ক নীতিকে ‘পুরোপুরি হাস্যকর এক প্রদর্শনী’ বলে অভিহিত করেছেন।
(last modified 2026-08-27T12:17:51+00:00 )
আগস্ট ২৭, ২০২৬ ১৬:৪৭ Asia/Dhaka
  • ইসমায়িল বাকায়ি
    ইসমায়িল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওয়াশিংটনের ইরানবিষয়ক নীতিকে ‘পুরোপুরি হাস্যকর এক প্রদর্শনী’ বলে অভিহিত করেছেন।

‘পার্সটুডে’ আরও জানায়, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় আঞ্চলিক দেশগুলোকে যুক্ত করতে ও একটি জোট গঠনের জন্য ওয়াশিংটনের চাপের প্রতিক্রিয়ায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসমাইল বাকায়ি লিখেছেন: “ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি পুরোপুরি হাস্যকর এক প্রদর্শনীতে পরিণত হয়েছে।

ওয়াশিংটন বাহরাইনের দ্বারস্থ হচ্ছে-যে দেশের সঙ্গে ইরানের কার্যত কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেনই নেই-শুধু এটা প্রমাণ করার জন্য যে তাদের ‘জোট’ কাজ করছে।

এরপর তারা ইরানের ক্রীড়া ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিনিময় কার্যক্রম ‘বন্ধ’ করছে; অথচ এসব বিনিময় বহু বছর ধরেই কার্যত বন্ধ ও নিষ্প্রভ।”

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন