সামাজিক সংহতির জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i162630-সামাজিক_সংহতির_জন্য_ক্ষতিকর_যেকোনো_কর্মকাণ্ড_নিষিদ্ধ_ইরানের_সর্বোচ্চ_নেতা
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় সরকারের বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
(last modified 2026-08-29T13:47:53+00:00 )
আগস্ট ২৯, ২০২৬ ১৮:২৫ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী
    আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় সরকারের বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, "আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি সামাজিক সংহতির জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ।"

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী বলেন, চলতি বছর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার অত্যন্ত গর্বিত যে, সরকার সপ্তাহের দিনগুলো পবিত্র ও বরকতময় রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণকারী দুই মহামানবের শুভ জন্মদিনের সঙ্গে মিলে গেছে। তাঁদের এবং পবিত্র আহলে বাইতের প্রতি আল্লাহর অশেষ দরুদ ও সালাম বর্ষিত হোক। এ উপলক্ষে সরকারের সকল কর্মঠ কর্মকর্তা-কর্মচারী ও ব্যবস্থাপকদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। বিশেষকরে ১৪তম সরকারের নিষ্ঠাবান ও জনদরদি প্রেসিডেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে তৃতীয় আরোপিত যুদ্ধকালে এবং পরবর্তীতে মার্কিন-ইহুদিবাদী শত্রুর নানা ষড়যন্ত্র, নিষেধাজ্ঞা ও অবরোধ আরও তীব্র হওয়া সত্ত্বেও নিত্যপণ্য ও বিভিন্ন সেবা নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সংস্কার এবং জ্বালানি ব্যবস্থাপনায় প্রশংসনীয় পদক্ষেপগুলো উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন- জনসেবা এবং ইসলামী প্রজাতন্ত্রের লক্ষ্য বাস্তবায়নের সুযোগ একটি মূল্যবান নিয়ামত, যার যথাযথ মর্যাদা রক্ষা করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি বিশেষ মনোযোগ, উৎপাদন বৃদ্ধি, গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে মার্কিন ডলার-এর ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা এবং সর্বোপরি প্রতিরোধী অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। এগুলো জনসেবামুখী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

সর্বোচ্চ নেতা বলেন, ইরানি জাতির চরম শত্রু এটা তুলে ধরার চেষ্টা করে যে, দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ তার আনুগত্য এবং তার অন্যায় দাবিগুলো মেনে চলার ওপর নির্ভরশীল। অথচ অতীতে এমনকি ইসলামী বিপ্লবের বহু বছর আগেও, এই দেশ ও এই সম্পদের ওপর যা কিছু করেছে, তা সম্পূর্ণ বিপরীত চিত্রই তুলে ধরে। সরকারের কর্মসূচির তালিকায় অন্তর্ভুক্ত এসব গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের মাধ্যমে আমাদের প্রিয় দেশকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন