শত্রুদের বিরুদ্ধে আমরা দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছি: মেজর জেনারেল হাতামি
-
মেজর জেনারেল হাতামি
পার্সটুডে-ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হাতামি বলেছেন, শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেছিল।
কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সর্বোচ্চ শক্তি নিয়ে শত্রুদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সেদা ও সিমার বরাত দিয়ে পার্সটুডে জানায়,মেজর জেনারেল হাতামি সম্প্রতি চাপিয়ে দেওয়া যুদ্ধগুলোতে ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকে কোনো আগ্রাসী পক্ষ তখনই যুদ্ধে বিজয়ী হিসেবে বিবেচিত হয়, যখন তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে। অন্যদিকে প্রতিরক্ষামূলক যুদ্ধে শত্রুকে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দেওয়াই প্রতিরক্ষাকারীর বিজয়।
তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে শত্রুরা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংসের চেষ্টা সত্ত্বেও শেষ মুহূর্ত পর্যন্ত এগুলো শক্তিশালীভাবে শত্রুর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী বিমান প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে শত্রুর মোকাবিলা করেছে। এ সময় শত্রুর কয়েকটি মনুষ্যবিহীন ও মনুষ্যবাহী বিমান এবং কৌশলগত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের সশস্ত্র বাহিনীর পরিস্থিতি নিয়ে শত্রুদের বিভিন্ন দাবি প্রত্যাখ্যান করে আমির হাতামি বলেন, শত্রুরা দাবি করছে যে তারা ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তারা নিজেরাই জানে, ইরানের সশস্ত্র বাহিনী ক্ষমতা, উদ্ভাবন, সৃজনশীলতা ও সাহসের সঙ্গে অতীতেও শত্রুদের মোকাবিলা করেছে এবং ভবিষ্যতেও করবে।
তিনি আরও বলেন, ইরানের জনগণের ঐক্য ও সংহতি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তবতা। সর্বোচ্চ কমান্ডার ইন চিফের নেতৃত্বে ইরানের জনগণ ঐক্যবদ্ধ ও পারস্পরিক সংহতির মাধ্যমে একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং এই ঐক্য ও সংহতি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন