স্কট বেসেন্টের দাবির বিরুদ্ধে কলিবফের পাল্টা জবাব: ‘আহা মিথ্যাবাদী'
https://parstoday.ir/bn/news/iran-i162640-স্কট_বেসেন্টের_দাবির_বিরুদ্ধে_কলিবফের_পাল্টা_জবাব_আহা_মিথ্যাবাদী'
পার্সটুডে-ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের করা দাবির জবাব দিয়েছেন।
(last modified 2026-08-30T14:02:02+00:00 )
আগস্ট ৩০, ২০২৬ ১৫:৩৩ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্ট-স্পিকার বাকের কলিবফ
    ইরানের পার্লামেন্ট-স্পিকার বাকের কলিবফ

পার্সটুডে-ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের করা দাবির জবাব দিয়েছেন।

এ সময় তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের একটি নিবন্ধ পুনরায় প্রকাশ করেন। ওই নিবন্ধে মার্কিন অর্থমন্ত্রীর মিথ্যাচার এবং বাজার ব্যবস্থাপনায় তাঁর কথিত ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কলিবফ বেসেন্টের সেই দাবিকে উপহাস করেন, যেখানে মার্কিন অর্থমন্ত্রী দাবি করেছিলেন-দুই সপ্তায় ১৩ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে।

কলিবফ বলেন, ‘আসল ১৩০’ হলো-ইরানের বিরুদ্ধে যুদ্ধে ১৩০ বিলিয়ন ডলার ব্যয়, যা মুডিজ অ্যানালিটিক্সের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে; অথবা এমন একটি কোম্পানির ১৩০ মিলিয়ন ডলার ক্ষতি, যে কোম্পানি গোপনে মার্কিন সরকারের হয়ে তেলের কাগুজে বাজারে হস্তক্ষেপ করেছিল এবং যার বিষয়ে ইরান অবগত।

কলিবফ আরও লেখেন, ‘হে মিথ্যাবাদী! মার্কিন সরকারের ট্রেজারি বন্ডের ফলনের দিকে তাকাও-আগুন জ্বলছে, আর তা ক্রমেই আরও উপরে উঠছে।’#
 

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন