আমরা যুদ্ধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনগণের অধিকার রক্ষা করতে চাই: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে- সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ইরানের লক্ষ্য সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: প্রথমত, আমরা যুদ্ধ এবং সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে জনগণের অধিকার রক্ষা করতে চাই।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন: এটা স্বাভাবিক যে আমরা প্রথমে যুদ্ধ এবং সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে জনগণের অধিকার বাস্তবায়ন করতে চাই।
তিনি আরও বলেন: যাই হোক, এই অঞ্চলটি উত্তাল এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলোকে অবশ্যই এ বিষয়ে অবহিত থাকতে হবে এবং এর মোকাবিলায় সঠিক ও ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে।#
পার্সটুডে/এমআরএইচ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন