ইরান: অবরোধ ও সামরিক আগ্রাসন অব্যাহত রাখলে ইয়েমেন সমস্যার সমাধান সম্ভব নয়
https://parstoday.ir/bn/news/iran-i163014-ইরান_অবরোধ_ও_সামরিক_আগ্রাসন_অব্যাহত_রাখলে_ইয়েমেন_সমস্যার_সমাধান_সম্ভব_নয়
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা এবং দেশটির ওপর থেকে অবৈধ ও অমানবিক অবরোধ তুলে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
(last modified 2026-09-12T05:25:17+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১৭:২৭ Asia/Dhaka
  • ইরান: অবরোধ ও সামরিক আগ্রাসন অব্যাহত রাখলে ইয়েমেন সমস্যার সমাধান সম্ভব নয়

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইয়েমেনের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা এবং দেশটির ওপর থেকে অবৈধ ও অমানবিক অবরোধ তুলে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে: ইরান ইয়েমেনের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা এবং দেশটির ওপর থেকে অবৈধ ও অমানবিক অবরোধ তুলে নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে তার নীতিগত ও ধারাবাহিক অবস্থানের ওপর জোর দিচ্ছে। নিঃসন্দেহে, ইয়েমেনের মহান জনগণের অধিকার ও মর্যাদাকে সম্মান না করে পশ্চিম এশিয়া এবং লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে: বর্তমানে ইয়েমেনে যা ঘটছে, তা এক দশকেরও বেশি সময় আগের ঘটনাপ্রবাহ থেকে বিচ্ছিন্ন করা যায় না। ইয়েমেনের মহান ও মহৎ জাতি, যারা এই অঞ্চল ও বিশ্বের ইতিহাসে সর্বদা এক নির্ণায়ক ও গৌরবময় ভূমিকা পালনকারী এক উজ্জ্বল ও ঐতিহাসিক সভ্যতার উত্তরাধিকারী, তাদেরও অন্যের চাপ, ভীতি প্রদর্শন ও নিষ্ঠুর অবরোধ থেকে মুক্ত হয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন করার এবং তাদের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পূর্ণ সম্মান পাওয়ার অধিকার রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরান, ইসলামী উম্মাহর স্বার্থের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছে যে, অব্যাহত অবরোধ ও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইয়েমেন সম্পর্কিত সমস্যার সমাধান সম্ভব নয়। বিশেষ করে এমন এক পরিস্থিতিতে যখন পশ্চিম এশীয় অঞ্চল যুক্তরাষ্ট্রের সাথে আঁতাতকারী ইসরায়েলের অশুভ, নিষ্ঠুরতা এবং নজিরবিহীন সম্প্রসারণবাদের সম্মুখীন হচ্ছে।

বিবৃতিতে উপসংহারে বলা হয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্মত রোডম্যাপের ভিত্তিতে অবিলম্বে সংলাপ পুনরায় শুরু করার এবং এর বিধানগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে এবং এই লক্ষ্যে যেকোনো মহৎ প্রচেষ্টা চালাতে প্রস্তুত।#

পার্সটুডে/এমআরএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।