সত্য গোপন করতেই মার্কিন সরকার চেষ্টা করছে: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানের প্রেসিডেন্টের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভিসা না দেওয়ার সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যাওয়া সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্তের লক্ষ্য হলো “সত্য গোপন করা এবং তথ্য পাওয়ার অধিকার লঙ্ঘনের মাধ্যমে ভুয়া অপতথ্য প্রচারের ধারাবাহিকতা বজায় রাখা।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, যে সরকার একইসঙ্গে নিজেদের দেশের গণমাধ্যমকেও তথ্য পাওয়া থেকে বিরত রাখে এবং বিদেশি সাংবাদিকদের-বিশেষ করে ইরানের প্রেসিডেন্টের মিডিয়া টিমকে-প্রবেশের পথ বন্ধ করে দেয়, যারা নিজেদের বক্তব্য তুলে ধরতে চায়, সেটি শুধু তথ্যপ্রাপ্তি নিয়ন্ত্রণ নয়; বরং সত্য গোপন করার চেষ্টা এবং তথ্যপ্রাপ্তির অধিকার লঙ্ঘনের মাধ্যমে অপতথ্যের প্রচার চালিয়ে যাওয়া।
বাকায়ি আরও বলেন, “যে দেশ একসময় আয়রন কার্টেন অপসারণকে নিজেদের গৌরব হিসেবে তুলে ধরত, এখন সেই দেশই অভ্যন্তরীণভাবে একটি আয়রন কার্টেনের মধ্যে আটকে পড়েছে।”#
পার্সটুডে/এনএম /২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।