মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে হয়েছিল: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i163318-মার্কিন_পক্ষের_সঙ্গে_আলোচনা_কাতারের_মধ্যস্থতাকারীর_মাধ্যমে_হয়েছিল_বাকায়ি
পার্সটুডে- জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে নিউইয়র্কে ইরান-মার্কিন আলোচনার খবর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা একজন কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচালিত হয়েছিল।
(last modified 2026-09-23T05:21:46+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে নিউইয়র্কে ইরান-মার্কিন আলোচনার খবর প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা একজন কাতারি মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচালিত হয়েছিল।

পার্সটুডের তথ্যমতে; নিউইয়র্কে ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি মার্কিন পক্ষের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠকের কথা উল্লেখ করে বলেন: ইরানি প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন পক্ষের কাছে তাদের শর্তগুলো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে।

বাকায়ি আরও বলেন: এই আলোচনাটি ইরানের শর্তগুলো জানানোর লক্ষ্যে পরিচালিত হয়েছিল, যার মধ্যে রয়েছে সকল ফ্রন্টে যুদ্ধের অবসান, মার্কিন আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করা, নৌ অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধ প্রত্যাহার এবং ইরানের সম্পদ মুক্ত করা। #

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।