ইরানি পতাকা সাহসিকতা ও মর্যাদার প্রতীক: কলিবফ
-
কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইরানের সাহসী জনগণ শয়তানসুলভ ও অপরাধী শত্রুদেরকে দৃঢ়ভাবে মোকাবেলা করছে।
ইরানে নতুন শিক্ষাবর্ষের সূচনা উপলক্ষে আজ বুধবার তেহরানের একটি স্কুলে উপস্থিত হয়ে কলিবফ, শিক্ষার্থীদের হাতে থাকা পতাকার দিকে ইঙ্গিত করে বলেন, “তোমাদের হাতে থাকা এই সুন্দর পতাকা ইরানি জাতির পরিচয় ও মর্যাদা এবং শক্তির প্রতীক। এটি সহজে অর্জিত হয়নি; এর পেছনে রয়েছে অসংখ্য আত্মত্যাগ ও প্রচেষ্টা।”
ইরানের সংসদ স্পিকার আরও বলেন, শহীদদের বিশেষ করে শহীদ শিক্ষার্থী ও শহীদ শিক্ষকদের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে তিনি সমকালীন ইরানের মহান শিক্ষক ও প্রশিক্ষক এবং বিপ্লবের শহীদ নেতার স্মৃতিও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ইরানের শহীদ সর্বোচ্চ নেতা সম্পর্কে তিনি বলেন, “তিনি এমন এক মহান ব্যক্তি ছিলেন, যিনি তাঁর সময়ের সমাজ ও বিশ্বের প্রচলিত সীমার চেয়েও বৃহত্তর আদর্শ নিয়ে জীবনযাপন করেছেন। মহান শিক্ষক, সর্বশ্রেষ্ঠ প্রশিক্ষক এবং ইরানি জনগণের নেতা ও পথপ্রদর্শক হিসেবে তিনি আমাদের দেখিয়েছেন কীভাবে জীবনযাপন করতে হয়। আপনারা দেখেছেন, তিনি কীভাবে সংগ্রাম করেছেন, বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন, সাহসিকতার সঙ্গে কাজ করেছেন, শহীদের মতো জীবনযাপন করেছেন এবং নিষ্ঠার সঙ্গে শাহাদাত বরণ করে সর্বোচ্চ মর্যাদার জগতে পাড়ি জমিয়েছেন।”#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।