সৌদি বিমানবন্দরে মানবিক ফ্লাইট চলবে, তবে আমাদের অনুমতি নিতে হবে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i163832-সৌদি_বিমানবন্দরে_মানবিক_ফ্লাইট_চলবে_তবে_আমাদের_অনুমতি_নিতে_হবে_ইয়েমেন
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, রিয়াদ বিমানবন্দরে আসা-যাওয়া করা মানবিক ফ্লাইটগুলোকে অবশ্যই সানায় অবস্থিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্রের অনুমতি নিতে হবে।
(last modified 2026-10-10T07:08:24+00:00 )
অক্টোবর ১০, ২০২৬ ১২:৪৩ Asia/Dhaka
  • সারি
    সারি

পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, রিয়াদ বিমানবন্দরে আসা-যাওয়া করা মানবিক ফ্লাইটগুলোকে অবশ্যই সানায় অবস্থিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্রের অনুমতি নিতে হবে।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে বার্তাসংস্থা ইরনার বরাত দিয়ে জানিয়েছে, ইয়াহিয়া সারি বলেন, সানার মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র থেকে অনুমতিপ্রাপ্ত সব মানবিক ফ্লাইটকে রিয়াদ বিমানবন্দরে আসা-যাওয়ার অনুমতি দেওয়া হবে।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করার বিষয়ে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে।

সতর্কবার্তায় বলা হয়, ঝুঁকির আশঙ্কা থাকায় বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের নির্দিষ্ট কিছু গন্তব্য ও আকাশপথে ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকতে হবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, সানার সঙ্গে সমন্বয় ছাড়া সৌদি আরবের বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট পরিচালনা বা দেশটির আকাশসীমা ব্যবহার করাকে অনিরাপদ হিসেবে বিবেচনা করা হতে পারে। এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোই দায় বহন করবে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।