ইরানের প্রকৌশলীদের আরেক সাফল্য: পলিমার তৈরির রিঅ্যাক্টর নির্মাণে স্বনির্ভরতা অর্জন
-
পলিমার রিঅ্যাক্টর
পার্সটুডে- ইরানের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের প্রচেষ্টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য একটি বিশাল পলিমারকরণ রিঅ্যাক্টর নির্মাণ করা হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, ইরানি প্রকৌশলী ও বিশেষজ্ঞরা ফার্স প্রদেশে এই বৃহৎ চুল্লিটি তৈরি করেছেন। এটি আসালুয়েহ পেট্রোকেমিক্যাল স্থাপনায় বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে।
ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহদি কুতবি বলেছেন, চুল্লিটির ওজন ৫০০ টন এবং দৈর্ঘ্য ৪০ মিটার। সম্পূর্ণ বিশেষায়িত প্রযুক্তি ব্যবহার করে ইরানি বিশেষজ্ঞরাই এটি নির্মাণ করেছেন।
তিনি আরও জানান, এর আগে মাত্র তিনটি দেশের হাতে এই ধরনের চুল্লি নির্মাণের প্রযুক্তি ছিল।
পলিমারকরণ চুল্লি পেট্রোকেমিক্যাল শিল্পে পলিমার উৎপাদনে ব্যবহৃত হয়।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।