হরমুজ প্রণালিতে বিধি লঙ্ঘনকারী তেলবাহী জাহাজের পরিণতি আগুন: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i163868-হরমুজ_প্রণালিতে_বিধি_লঙ্ঘনকারী_তেলবাহী_জাহাজের_পরিণতি_আগুন_আইআরজিসি
পার্সটুডে: হরমুজ প্রণালিতে অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণের খবর জানিয়ে রোববার এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালির নিয়ম উপেক্ষা করতে চাওয়া যেকোনো নিয়ম লঙ্ঘনকারী তেলবাহী জাহাজের পরিণতি হবে ভয়াবহ অগ্নিকাণ্ড।
(last modified 2026-10-11T12:35:39+00:00 )
অক্টোবর ১১, ২০২৬ ১৮:১৭ Asia/Dhaka
  • হরমুজ প্রণালিতে বিধি লঙ্ঘনকারী তেলবাহী জাহাজের পরিণতি আগুন: আইআরজিসি

পার্সটুডে: হরমুজ প্রণালিতে অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণের খবর জানিয়ে রোববার এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালির নিয়ম উপেক্ষা করতে চাওয়া যেকোনো নিয়ম লঙ্ঘনকারী তেলবাহী জাহাজের পরিণতি হবে ভয়াবহ অগ্নিকাণ্ড।

মেহের সংবাদ সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে: হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ পথ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল অপরিশোধিত তেলবাহী একটি নিয়ম লঙ্ঘনকারী সুপারট্যাংকার। ঘোষিত বিপজ্জনক এলাকায় সমুদ্রের মাইনের সঙ্গে সংঘর্ষের কারণে জাহাজটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সুপারট্যাংকারটি তার নৌচলাচল ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। সমুদ্রের মাইনের সঙ্গে সংঘর্ষের পর জাহাজটিতে বিশাল অগ্নিকাণ্ড শুরু হয়। আগুন এতটাই ভয়াবহ যে উপকূলের বাসিন্দারাও তা স্পষ্ট দেখতে পাচ্ছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী ঘোষণা করেছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়মকানুন উপেক্ষা করতে চাওয়া যেকোনো নিয়ম লঙ্ঘনকারী তেলবাহী জাহাজের পরিণতি হবে ভয়াবহ অগ্নিকাণ্ড।
 
পার্স টুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।